Washing Instruction
আমরা সবসময় হাতে ধোয়ার (Hand Wash) পরামর্শ দেই। কারন...
১. ফেব্রিক দীর্ঘস্থায়ী হয়: মেশিনের ‘Agitator’ বা ভেতরের ঘূর্ণন কাপড়ের সুতার ওপর যে চাপ সৃষ্টি করে, হাত দিয়ে ধুলে সেই ঝুঁকি থাকে না। এতে কাপড়ের বুনন নষ্ট হয় না।
২. রঙ ঠিক থাকে: হাত দিয়ে ধুলে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কতক্ষণ ভিজিয়ে রাখবেন বা কতটা ঘষবেন। ফলে রঙ সহজে জ্বলে যায় না।
৩. কলার ও কাফের যত্ন: ফর্মাল শার্টের সবচেয়ে বেশি ময়লা হয় কলার ও হাতের কাফে। মেশিনে অনেক সময় এই অংশগুলো ঠিকমতো পরিষ্কার হয় না, কিন্তু হাত দিয়ে ধুলে আপনি নির্দিষ্ট জায়গায় ব্রাশ বা হাত দিয়ে পরিষ্কার করতে পারেন।
৪. ডিফরমেশন হয় না: মেশিনে ধুলে অনেক সময় শার্টের শেপ বাঁকা হয়ে যায় বা কলারের হার্ডনেস কমে যায়। হ্যান্ড ওয়াশে শেপ একদম ঠিক থাকে।
Wash এর সময় খেয়াল রাখবেন
১. কালার এবং ফেব্রিক আলাদা করা
সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় কখনও একসাথে ধুবেন না। বিশেষ করে নতুন গাঢ় রঙের কাপড় (যেমন মেরুন বা নেভি ব্লু) থেকে রঙ উঠে অন্য কাপড়ে লেগে যেতে পারে। এছাড়া জিন্স বা ভারী কাপড়ের সাথে পাতলা ফর্মাল শার্ট ধুবেন না।
২. কাপড় উল্টে ধোয়া (Inside Out)
যেকোনো শার্ট বা রঙিন কাপড় মেশিনে দেওয়ার আগে অবশ্যই উল্টে (Inside Out) নিন। এতে কাপড়ের বাইরের ফাইবার এবং রঙ সরাসরি ঘর্ষণ থেকে রক্ষা পায়, ফলে রঙ সহজে জ্বলে যায় না।
৩. সঠিক ডিটারজেন্ট ব্যবহার
খুব কড়া ক্ষারযুক্ত Detergent কাপড়ের সুতা দুর্বল করে দেয়।liquid Detergent ব্যবহার করা সবচেয়ে ভালো, কারণ এটি কাপড়ের ভাঁজে আটকে থাকে না এবং সহজে মিশে যায়।
৪. পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ
সাধারণত সুতি বা ফর্মাল শার্টের জন্য স্বাভাবিক তাপমাত্রা বা ঠান্ডা পানি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। গরম পানি কাপড়ের নমনীয়তা (elastic) নষ্ট করে ফেলে এবং কাপড় সংকুচিত (shrink) করতে পারে।
৫. অতিরিক্ত নিংড়ানো পরিহার করুন
মেশিনে কাপড় ধোয়ার পর ‘Spin’ অপশনটি খুব বেশি স্পিডে দেবেন না। অতিরিক্ত নিংড়ালে কাপড়ের সুতা বা ফাইবার ভেঙে যায়, ফলে কাপড় দ্রুত ফেঁসে যেতে পারে বা স্থায়িত্ব কমে যায়। হাত দিয়ে বা মেশিনে খুব জোরে মোচড়ালে কাপড়ে গভীর ভাঁজ পড়ে যায়, যা পরে ইস্ত্রি (Iron) করলেও সহজে যেতে চায় না। হালকা ভেজা অবস্থায় কাপড় ঝেড়ে হ্যাঙ্গারে ঝরিয়ে দিলে কুঁচকানো অনেক কম হয়।
৬. ছায়ায় শুকানো
কাপড় ধোয়ার পর কড়া রোদে বেশিক্ষণ রাখবেন না। বিশেষ করে গাঢ় রঙের কাপড় সরাসরি রোদে শুকালে দ্রুত discolored হয়ে যায়। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় শুকানোই সেরা।
৭. টাওয়েল মেথড
যদি দামী কোনো ফেব্রিক হয়, তবে সেটি মোচড়ানোর বদলে একটি শুকনো সাদা তোয়ালের (Towel) ওপর বিছিয়ে দিন। এরপর তোয়ালেসহ কাপড়টি রোল করে হালকা চাপ দিন। এতে অতিরিক্ত পানি তোয়ালে চুষে নেবে এবং কাপড়ের কোনো ক্ষতি হবে না।
যদি মেশিন ওয়াশ করেন সেক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখবেন









